বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্ণার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শনিবার ০৮ জুলাই বেলা সাড়ে ১১ টায় টাউন এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় কবির বিন আনোয়ার। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগেের সাধারণ সম্পাদক মোঃ মোহিত উর রহমান শান্ত এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ এবং মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দরা।
Leave a Reply