1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শুভ বসাক
    প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠানে আয়োজন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ। গতকাল শনিবার সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদুজ্জামান রুমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা দেখেছি বাঙ্গালী জাতির প্রয়োজনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থেকে কাজ করে গেছে।তিনি আরও বলেন, জামাত-বিএনপি দেশে অগ্নিসংযোগ নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া আর কিছু দিতে পারে নাই। কিন্তু বর্তমান সরকার দেশের মানুষের জন্য পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা ইমরান জামান বাবু,আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com