বুধবার ২৪ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ-এর আয়োজনে ময়মনসিংহ বিভাগে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে এক গণশুনানি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর নতুন বাজারস্থ গার্ডেন সিটি ট্রিপল টি কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ. এফ. এম. এহতেশামুল হক। তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। তিনি ও অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবধর্মী দিকনির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল।
গণশুনানিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম, যিনি তাঁর অভিজ্ঞতা থেকে মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ প্রশাসনের ভূমিকা ও জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে শেরপুর, জামালপুর, নেত্রকোণা এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এই গণশুনানি অনুষ্ঠানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের পারস্পরিক সমন্বয় জোরদার করার আহ্বান জানানো হয়।
Leave a Reply