1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মবিনাউসের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মবিনাউসের আলোচনা সভা অনুষ্ঠিত

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩

বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটি (মবিনাউস) ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে “তামাকমুক্ত পরিবার গড়তে পরিকল্পিত আবাসনের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যায় মবিনাউস প্রকল্প কার্যালয় পন্ডিতপাড়ায় এ উপলক্ষে এক আলোচনা সভায় মবিনাউস ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোঃ খুরশিদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মবিনাউসের নির্বাহী কমিটির সভাপতি মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ।আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মবিনাউস নেত্রকোনা জেলা শাখার সভাপতি হাবিবুজ্জামান খুররম। মবিনাউস ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ড.জাহাঙ্গীর আলম, মবিনাউসের নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আযম, মবিনাউস ময়মনসিংহ মহানগরের সাধারণ সম্পাদক মনজুরুল হক। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটি মবিনাউসের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com