1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন - দৈনিক আমার সময়

ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

শুভ বসাক
    প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর) ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন এবং বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের সঠিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যানের বিকল্প নেই। একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যই শক্তি তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার প্রক্রিয়াকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে।
তিনি আরও বলেন, সঠিক ও মানসম্মত পরিসংখ্যানের মাধ্যমে আমরা শুধু উন্নয়নের অগ্রগতি নয়, জনগণের জীবনমান ও সামগ্রিক কল্যাণের চিত্রও সঠিকভাবে নিরূপণ করতে পারি। এজন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
আলোচনা সভায় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম-পরিচালক (ভা.প্রা.) মোঃ ফিরোজ ইবনে ইউসুফ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সৌরভ পাল মিঠুন, সদর উপজেলার পরিসংখ্যান সহকারী মেহেদী হাসানসহ বিভাগীয়, জেলা ও সদরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com