1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শুভ বসাক
    প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Oplus_0
ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল, মুক-বধির বিদ্যালয় এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়য়ের ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজ, গান এবং নাচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণীদের মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণ করা প্রত্যেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেয়া হয় সম্মাননা স্মারক। (২৭ নভেম্বর) বুধবার আয়োজন শেষে খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রান্ত ডায়াগনেস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম চন্দন, ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের সভাপতি মো: সফিক উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। এসময় ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com