1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশনের প্রধান কবির আহামদ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশনের প্রধান কবির আহামদ

শুভ বসাক
    প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ রোববার সরকারি সফরে ময়মনসিংহ আসেন।
সফরকালে তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পসমূহ এবং কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ৬টা ৩০ মিনিটে সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ৯টায় ময়মনসিংহ সার্কিট হাউজে পৌঁছান। এরপর সকাল ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চলমান প্রকল্প বিষয়ক পর্যালোচনা সভায় অংশ নেন ও মতবিনিময় করেন। বিকাল ৩টায় তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন। বিকাল ৪টায় তিনি কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। সফরকালে ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) মো. হায়দর আলী, সিনিয়র সহকারী প্রধান এস. এম. সাদিক তানভীর এবং ব্যক্তিগত কর্মকর্তা আরিফুল ইসলাম সফরসঙ্গী ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক নির্মাণ ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় পুলিশ লাইন সড়ক, সোনালী ব্যাংক সংলগ্ন সড়ক, আমপট্টি সড়ক ও ফুটপাত, দূর্গাবাড়ি সড়ক, বাঘমারা মেডিক্যাল গেট সড়ক এবং LGCRRP (Covid19) প্রকল্পের আওতায় বর্ডার গার্ডের অভ্যন্তরীণ ড্রেন, জজ কোয়ার্টারের পাশে প্রাইমারি ড্রেন, গণপূর্ত অফিসের সামনে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এছাড়াও ময়মনসিংহে প্রাচীন ব্রহ্মপুত্র নদে কেওয়াটখালি আর্চওয়ে  স্টিল ব্রীজ নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে চলমান প্রকল্প  কার্যক্রম  অগ্রগতি ত্বরান্বিত করতে নির্দেশনা দেন।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রকৌশল বিভাগের মানস বিশ্বাস, জহুরুল হক, আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com