1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে বালুবাহী ডামট্রাক- ট্রেনের সংঘর্ষে নিহত ৪ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে বালুবাহী ডামট্রাক- ট্রেনের সংঘর্ষে নিহত ৪

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

 

ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (২৫ ডিসেম্বর ) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ  কিশোরগঞ্জ -ময়মনসিংহ চর রঘুরামপুরএলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে প্রতিবন্ধকতা না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত সবাই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। একজনের মরদেহ ট্রাকের পাশ থেকে এবং অন্য তিনজনকে ট্রেনের সামনের অংশ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com