ময়মনসিংহে নব-নিযুক্ত বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান–কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্লিনিক ডায়াগনোস্টিক এসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (২৩ নভেম্বর) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. মনসুর আলম চন্দনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা। এর আগে, নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন এসোসিয়েশনের নেতারা। তারা ময়মনসিংহে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, মানোন্নয়ন ও তদারকি কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান বলেন,
“মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে যেকোনো গঠনমূলক উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ জেলার স্বাস্থ্যসেবা খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান নিশ্চিতকরণ, রোগীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
নেতৃবৃন্দ জানান, প্রশাসনের সহযোগিতায় ময়মনসিংহে স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নিতে তারা একযোগে কাজ করবেন।
Leave a Reply