1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে নজিরবিহীন শোডাউন— ডাঃ জাহিদ হোসেনের সমর্থনে তরুণদের অগ্নিগর্জন - দৈনিক আমার সময়

ময়মনসিংহে নজিরবিহীন শোডাউন— ডাঃ জাহিদ হোসেনের সমর্থনে তরুণদের অগ্নিগর্জন

শুভ বসাক
    প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
ময়মনসিংহ নগরীতে মঙ্গলবার (১১ নভেম্বর) দেখা গেলো এক অভূতপূর্ব রাজনৈতিক জাগরণ। স্টেশন রোড, টাউন হল, গাঙ্গিনাপাড়—পুরো নগরজুড়ে তরুণদের অগ্নিগর্জনে কেঁপে উঠল সড়ক। স্থানীয় বিএনপির দুই দফা মহামিছিলে কয়েক হাজারো নেতাকর্মীর ঢল তৈরি করেছে নজিরবিহীন শক্তি প্রদর্শন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেনকে ময়মনসিংহ-৪ আসনে এমপি হিসেবে ঘোষণা করার দাবিতে শহরের রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে এ শোডাউন। এদিন বিকেলে রূপ নেয় রাজনৈতিক উত্তাপে টগবগে শহরে। বিকেল সাড়ে চারটার পর থেকেই শহরের প্রধান সড়কগুলোতে জমতে থাকে নেতাকর্মীদের ঢল। মিছিলের প্রথম সারিতে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও আহ্বায়ক কমিটির নেতা আলহাজ্ব তোফাজ্জল হোসেন আহমেদ। তাঁর নেতৃত্বে স্টেশন রোড থেকে শুরু হওয়া বিশাল মিছিল অল্প সময়েই রূপ নেয় জনসমুদ্রে।
একই সময়ে টাউন হল চত্বরে আরও একটি বিশাল মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টুটুল, এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন। দুটি মিছিল শেষ পর্যন্ত স্টেশন রোডে গিয়ে মিলিত হলে পুরো এলাকা পরিণত হয় বজ্রগর্জনে কম্পিত মিলনমঞ্চে। মিছিলে একটিই স্লোগান প্রতিধ্বনিত হতে থাকে- জাহিদ ভাইকে চাই, ১৪৮ ময়মনসিংহ সদর আসনে এমপি চাই! এর সঙ্গে আরও যোগ হয়—“বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষে ভোট দিন”
মিছিলের অগ্রভাগে ছিল একটি বিশাল ব্যানার, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেনের ছবি ও সমর্থনের আহ্বানে শোভা পাচ্ছিল। নেতাকর্মীদের দাবি—ময়মনসিংহ-৪ (সদর) আসনে এবার জনগণ নতুন নেতৃত্ব দেখতে চায়, আর সেই নেতৃত্বের যোগ্যতম ব্যক্তি ডা. জাহিদ হোসেন। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তোফাজ্জল হোসেন আহমেদ বলেন—“আজকের এই ঢল প্রমাণ করেছে—ময়মনসিংহ-৪ আসনে বিএনপি আবারও জনসমর্থনের শীর্ষে। গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ প্রস্তুত।” তিনি আরও বলেন—“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক”—এ আহ্বান দিয়েছেন তারেক রহমান। আজকের দুই দফা মহামিছিল সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। মিছিল ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর। পথচারীরা হাত নেড়ে স্বাগত জানান মিছিলকে। তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি নজর কেড়েছে সবার। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ময়মনসিংহে বিএনপির সবচেয়ে বড় ও শক্তিশালী শোডাউন এটি। এদিকে এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে ফোনে অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন বলেন— “ময়মনসিংহ সদর আসনটির মনোনয়ন বর্তমানে স্থগিত রয়েছে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি সদর-৪ আসনে জয় নিশ্চিত করতে পারব। তবে এ আসনে আরও একাধিক প্রার্থী রয়েছেন।”
এদিকে, এই মহামিছিল শুধু শক্তি প্রদর্শন নয়; আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে ভোটের সমীকরণ বদলে দেওয়ার সুস্পষ্ট ঘোষণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com