1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে ডিবি'র অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

শুভ বসাক
    প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভরাডোবা পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন কায়েস ডেকোরেটর এর সামনে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় হইতে ১৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাত ২১.২৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ইব্রাহিম খলিল ওরফে জামাই (৩৭), পিতা-মোঃ হাফিজ উদ্দিন, মাতা-মোছাঃ হাসিনা খাতুন, সাং-ভালুকা (৭নং ওয়ার্ড, ভালুকা পৌরসভা), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com