1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসন, বিআরটিএ বিভাগীয় অফিস ও ময়মনসিংহ সার্কেল এর আয়োজনে এ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে থেকে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীরা। এ উপলক্ষ্যে মটরসাইকেলে চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com