1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে আমিনুল হক শামীমকে ট্রাক প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে মটরসাইকেল শোভাযাত্রা - দৈনিক আমার সময়

ময়মনসিংহে আমিনুল হক শামীমকে ট্রাক প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে মটরসাইকেল শোভাযাত্রা

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-০৪ (সদর) আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি)কে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বিশাল মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর (সোমবার) রাতে ৭নং ওয়ার্ডে  আমিনুল হক শামীম এর ট্রাক মার্কার কেন্দ্র থেকে একটি বিশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে আবার ট্রাক মার্কার কেন্দ্রে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন
 ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র আসিফ হোসেন ডন  ও মো: লিটন মিয়া এবং জুয়েল সহ ৭ নং ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় ময়মনসিংহ-০৪ (সদর) আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ” এফবিসিসিআই ” এর সাবেক সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) এর পক্ষে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ট্রাক মার্কায় ভোট চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com