1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এছাড়াও এই দিবস উপলক্ষ্যে নগরীর টাউন হল ভাষা সৈনিক এম. শামসুল হক মুক্ত মঞ্চে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভূক্তিকরণ) প্রকল্প এর উদ্যোগে আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য প্রদর্শনী করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজিয়া নূর লিয়া।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীকে সমাজের অংশ হিসেবে সমান মর্যাদায় দেখতে হবে। নারীকে দুর্বল মনে করার প্রবণতা সমাজ থেকে দূর করতে না পারলে সহিংসতা রোধ সম্ভব নয়। বিভিন্ন এনজিও ও মহিলা বিষয়ক সংস্থা আছে যারা নারী নির্যাতন প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। তিনি আরো বলেন, আমাদের সমাজে নারীদের ক্ষমতায়ন বাড়লে নারী নির্যাতনের হার অনেকাংশে কমে যাবে। তাই পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীদেরও কাজ করার জন্য আগ্রহী করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বলেন, সমাজের সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমে আমাদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে। এছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত অতিথিগণ এ দিবস উপলক্ষ্যে আয়োজিত আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com