1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহের তারাকান্দায় অ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে নিহত ২: আহত ৪ - দৈনিক আমার সময়

ময়মনসিংহের তারাকান্দায় অ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে নিহত ২: আহত ৪

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
ময়মনসিংহের তারাকান্দায় অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে নিহতদের ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকার ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী একটি সিএনজি ও হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত হন চারজন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে অতিরিক্ত গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com