বাণিজ্য ব্যবস্থাপনার প্রতিকূল অবস্থার মধ্যে সরকার ২০২৪-২৫ অর্থবছর শেষে ভোমরা বন্দুর থেকে আমদানি বাণিজ্যের ওপর ৯৭৮ কোটি ৭৭ লাক্ষ ৯৮ হাজার ৮৯৯ টাকা রাজস্ব অর্জন করেছে। বিগত ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোমরা বন্দরে ৯৪৬ কোটি ২৩ লক্ষ টাকা রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারন করে দেয়, কিন্তু এনবিআরের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পুরন হওয়ার পরও ৩২ কোটি ৫৪ লক্ষ ৯৮ হাজার ৮৯৯ টাকা অতিরিক্ত রাজস্ব অর্জিত হয়েছে। প্রাপ্ত রাজস্ব তথ্যের সত্যতা বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীলতার অনুকুল পরিবেশ বজায় থাকায় ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে অতি উৎসাহী।
দেশের বৃহৎ আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা কম খরচে পণ্য পরিবহন, দ্রুত পণ্য ছাড় ব্যবস্থাসহ আর্থিক সাশ্রয় সুবিধা পাওয়ায় ভোমরা বন্দরকে গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছে। বাণিজ্য সম্প্রসারণে পথে-প্রান্তরে তোলাবাজি আর চাঁদাবাজির প্রবণতা না থাকায় ব্যবসায়ীরা আরো উৎসুক। ভোমরা কাস্টম সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবু মুছা জানান, দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন হলে এ বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে এবং একই সঙ্গে রাজস্ব অর্জনও বেড়ে যাবে। তবে সম্প্রতি এ বন্দরে রপ্তানির পাশাপাশি আমদানি বাণিজ্য কিছুটা বেড়েছে। আর এই বাণিজ্য ব্যবস্থা ধারাবাহিক চলতে থাকলে বন্দরের অর্থনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল হবে।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা বন্দরে ১হাজার ৪৮৯ কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। বাণিজ্য ব্যবস্থার স্বচ্ছ অনকূল পরিবেশ বজায় থাকলে লক্ষ্যমাত্র পূরণ হওয়া সম্ভব বলে কাস্টমস কর্তৃপক্ষ আশা করছেন।
Leave a Reply