1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভূমিকম্পে বাবা–ছেলের মৃত্যুতে লক্ষ্মীপুরে শোকের ছায়া - দৈনিক আমার সময়

ভূমিকম্পে বাবা–ছেলের মৃত্যুতে লক্ষ্মীপুরে শোকের ছায়া

অনলাইন ডেক্স
    প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

পুরান ঢাকায় ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং ভেঙে পড়ে আবদুর রহিম (৫৫) ও তাঁর ছেলে আবদুল আজিজ রিমনের (১৩) মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুরে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের গ্রামের বাড়ি সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।

শনিবার সকাল ৯টায় বশিকপুরের আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে বাবা–ছেলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন করা হয়। ভোরে মরদেহ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।

স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে আবদুর রহিম পুরান ঢাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন এবং সদরঘাট এলাকায় ব্যবসা করতেন। শুক্রবার সকালে ছেলে রিমনকে নিয়ে বংশালের কসাইটুলি এলাকায় বাজার করতে গেলে ভূমিকম্পে পাশের পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে তাঁদের ওপর পড়ে।

ঘটনাস্থলেই মারা যান আবদুর রহিম। গুরুতর আহত রিমনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। রিমন কুরআনের হাফেজ ছিলেন।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘ঢাকায় ভূমিকম্পে আবদুর রহিম ও তাঁর ছেলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁদের জান্নাত নসিব করুন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com