ময়মনসিংহের ভালুকা উপজেলায় র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি মাদক দ্রব্য গাঁজা সহ ১ মাদক কারবরি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম সোহরাব হোসেন (৪৫)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানায় , ময়মনসিংহ কোম্পানির আভিযানিক দল বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ভালুকা পৌরসভার ৩ নং ওয়ার্ড এর কলেজ উত্তর রোডস্থ খালি জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে দাড়িয়ে থাকা একটি সাদা রঙের নোয়া গাড়ি দেখতে পেয়ে চালকের আসনে বসা ব্যক্তিকে গাড়িতে কি আছে জিজ্ঞাসা করলে ইতস্থত বোধ করে। তার কথাবার্তা সন্দেহ জনক মনে হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নেশাজাতীয় অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ কেজি গাঁজা, বহনে ব্যবহৃত ০১টি NOAH গাড়ী জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজা এর বাজার মূল্যে আনুমানিক ৬ লক্ষ টাকা।
র্যাব আরো জানায়, আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আসামী ও উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply