1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভারতকে  দাদাগিরি বন্ধ করতে হবে :মির্জা  ফখরুল ইসলাম আলমগীর  - দৈনিক আমার সময়

ভারতকে  দাদাগিরি বন্ধ করতে হবে :মির্জা  ফখরুল ইসলাম আলমগীর 

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
Oplus_16908288
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর  এলাকায় মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন
করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন। ১৯৭১ সালে তারা আমাদের সহযোগিতা করেছে এ কারণে এখনো তারা চাইলে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। কিন্তু দুর্ভাগ্য যে বিগত সরকারের সময় সেটি করেনি। উল্টো বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে বিপদে ফেলেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন,  বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেন দরবার করেছে,স্বামী স্ত্রীর কথা বলেছে।
এতে দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে গেছে।
দেশের মর্যাদা  রক্ষার জন্য সম্পর্ক থাকতে হবে কিন্তু সেটি অবশ্যই সমমর্যাদা ভিত্তিতে। দেশের স্বার্থ আগে দেখতে হবে।
তিনি আরও বলেন, পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিস্যার দাবিতে সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে। নির্বাচিত সরকার এলে দাবি আদায় করার সহজ হবে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ,
বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম সহ  বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর অববাহিকায় পানির নায্য হিস্যার  দাবিতে একটি গণ সমাবেশ আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com