1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে সুষ্ঠ নির্বাচন নিয়ে আশঙ্কা: বিএনএম প্রার্থী জামাল রানা - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে সুষ্ঠ নির্বাচন নিয়ে আশঙ্কা: বিএনএম প্রার্থী জামাল রানা

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী শাহ মো. জামাল রানা (নোঙ্গর) নির্বাচনি গণসংযোগ করেছেন।
আজ সোমবার দুপুরে শহরের টি,এ রোড, ফারুকী বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নির্বাচনী নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান।
জামাল রানা অভিযোগ করে বলেন, সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়েও আশঙ্কা
 আছে কারণ কালো টাকার ছড়া ছড়ির কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। সাধারণ ভোটররা ভয়-ভীতি পাচ্ছে। যারা শক্তি দিয়ে নির্বাচন করতে চায়, অর্থ দিয়ে নির্বাচন করতে চায় সেগুলোর তিনি প্রতিকার চান।
তিনি বলেন, সাধারণ ভোটারদের মাঝে এখনও শংখ্যা আছে যে তারা কেন্দ্রে ভোট দিতে পারবে কি না তাদের মনে ভয় কাজ করছে। নির্বাচন কমিশনের আইনে বলেছে ২০-২৫ লক্ষ টাকা খরছ করা যাবে, আপনারা দেখেন দুই প্রাথী ২৫ লক্ষ টাকার উপরে তাদের পোষ্টার ব্যবহার হচ্ছে। আমি মাঠে-ঘাটে জনপ্রিয়তা থাকলেও  অর্থের কাছে আমরা বিভ্রান্তিতে পড়ছি।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে শিক্ষা,স্বাস্থ্য সেবা,রাস্তা-ঘাট ও শিল্পায়ন আরও উন্নয়ন করবে এবং নিরাপদে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলে তিনি বিজয়ী হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com