ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা বিষয়ে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে জেলা শহরের টেংকের পাড়ের পৌর কমিউনিটি সেন্টারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর উদ্যোগে এ গণশুনাণি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ফিল্ড কোঃ লিঃ এর ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ ফজলে আমীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া,জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী জোনায়েদ হোসেন, এনসিপির জেলা সমন্বয়ক আজিজুর রহমান প্রমুখ।
Leave a Reply