1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী মোঃ ছাত্তার মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  অভিযুক্ত ছাত্তার মিয়া মেরকুটা (উত্তর পাড়া) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত শনিবার নবীনগর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয় , গত ১৫ জুলাই (মঙ্গলবার ) বিকেলে নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা শিশুটি খেলার ছলে পাশের বাড়ির ছাত্তার মিয়ার ঘরে যায়। এ সময় ছাত্তার মিয়া শিশুটিকে ২০ টাকা দিয়ে ঘরে ডেকে নেয় এবং এরপর আদর করার কথা বলে তাকে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে। পরে পরিবারের লোকজন শিশু থেকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিত মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে জবানবন্দী গ্রহণের জন্য জেলা আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com