অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উপদেষ্টা ও এডমিন প্রফেসর দিলারা আক্তার খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এজেডএম আরিফ হোসেন, অধ্যক্ষ,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
আগামী ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৫.৪৫ মিনিটে ইভেন্ট এর দৌড় অনুষ্ঠিত হবে। ২১.১,১০,৫ ও ২ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হবে, দেশ বিদেশের মোট ৪০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করবে । এরমধ্যে ৩৫০ জন পুরুষ,৩০জন নারী ও ২০ জন শিশু বিভিন্ন
ক্যাটাগরিতে অংশগ্রহণ করা হবে।
মোট ৯ টি ক্যাটাগরিতে মোট ২৭ জন ১ম,২য় ও ৩য় পুরস্কার ও প্রাইজমানি পাবেন।
উক্ত আয়োজনে টাইটেল স্পন্সর সোনালী লাইফ সহ মোট ১০ টি প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা করছে।
মেডিকেল পার্টনার হিসেবে থাকবেন নোভেল জেনারেল হাসপাতাল। মোট আয়োজক ও
স্বেচ্ছাসেবক থাকবেন ৭০ জন।
এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনসহ সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply