1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেয়ায় সংঘর্ষে নিহত ১, আহত ২০ - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেয়ায় সংঘর্ষে নিহত ১, আহত ২০

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামে মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৪টি বাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিরামপুর গ্রামের মৃত হাসিম মিয়ার স্ত্রী মারা যান। হাসিম মিয়ার ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে। মায়ের মৃত্যুর খবর পেয়ে কুমিল্লা থেকে ছোট ছেলে বাড়ি ফেরার আগেই মরদেহ দাফন সম্পন্ন করা হয়। এতে ক্ষোভের সৃষ্টি হয় পরিবারের সদস্যদের মধ্যে। বিষয়টি নিয়ে পরিবারের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা গ্রামজুড়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় স্থানীয় গ্রামবাসী সাচ্চু ও হারুন চেয়ারম্যান—এই দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com