1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস এসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস এসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে বৃহষ্পতিবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। সকাল ১০টায় ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বর থেকে সংগঠনের সদস্যরা কালো ব্যাজ ধারন করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রেখেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোসাম্মৎ কোহিনুর বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা বেগম, সংগঠনের শিক্ষার্থী বিষয়ক প্রতিনিধি মোহাম্মদ সাদেক হোসেন খান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার জাকির হোসেন, নার্সিং ইন্সিটিউটের ইন্সট্রাক্টর মোঃ মোশারফ হোসেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দীন ইসলাম, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মিডওয়াইফ নুসরাত জাহান প্রমুখ।
বক্তব্যে নার্সরা বলেন, তাদের দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। আগামী ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘন্টাব্যাপি প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করা হবে।
আন্দোলনকারী নার্সদের অন্য দাবিগুলো হলো, অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপার নিউমারারী পদোন্নতি দিতে হবে। অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করতে হবে। ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরী করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদানসহ নার্সদের উপর জোরপূর্বক বিগত সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে এবং শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com