ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
“সেবা ও শিক্ষা—৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে” এই মানববন্ধনে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নার্সরা।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সিং পেশার মর্যাদা ও উন্নয়নের প্রতীক। এটি অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করা হলে নার্সিং পেশা হুমকির মুখে পড়বে। তারা সরকারের প্রতি নার্সদের দাবি পূরণ ও স্বতন্ত্র অধিদপ্তর বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক নাসিমা বেগম, সহ-সভাপতি শেফালি আক্তার, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক মোঃ সাদেক হোসেন খান, সুপারভাইজার জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন বিষয়টির দ্রুত সমাধানের জন্য।
Leave a Reply