1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার আবদুর রউফের সাথে সাংবাদিকদের মতবিনিময় - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার আবদুর রউফের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ আল মামুন, জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ জেলার কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। অপরাধ দমন, মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণসহ জনগণের সার্বিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব করা হবে।”
তিনি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পুলিশ বাহিনীকে আরও গতিশীল করা হবে। সমাজের সমস্যা চিহ্নিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com