বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন,’পরিবেশ সংরক্ষণ ও জনসম্পৃক্ত কর্মসূচিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশে ও বিদেশে গাছ লাগিয়ে গাছ বন্ধু হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন তিনি। সৌদি আরবে নিম গাছের কথা আজও সকলের মনে আছে। সেই আদর্শে উজ্জীবীত হয়েই সারা দেশে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। তার-ই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ, মৎস্য সম্পদ উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার নানা উদ্যোগ হাতে নিয়েছে বিএনপি। আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী প্রজন্মকে সবুজ ও সুস্থ বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা: বাচ্চু বলেন,’ প্রতি সৃজনে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কমপক্ষে হলেও একটি গাছ লাগাতে হবে। শুধু লাগিয়ে শেষ নয় এটার নিয়মিত যত্ন নিতে হবে। গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে। তাই পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন,’ প্রকৃতি মানুষকে সুস্থ ও মানবিক জীবনযাপনে অভ্যস্ত করে। আপনার আশপাশের গাছপালা ও নদীনালা আপনার আপন স্বত্ত্বাকে চিনিয়ে দিবে। তাই, আসুন সবাই গাছ লাগাই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে দেশ গড়ি।’
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মৎস্য পোনা অবমুক্ত করণ কর্মসূচীর অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক আবু জাফর, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খোকন সরকার, বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
Leave a Reply