1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা - দৈনিক আমার সময়

বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বিকাশ ঘোষ,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) সকালে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য মনজুরুল ইসলাম মনজুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান অঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভার উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য মনজুরুল ইসলাম মনজু, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত প্রার্থী মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাবেক সহ-সভাপতি লিটন দত্ত ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার রায়।
বিশেষ এই ধর্মীয় অনুষ্ঠানে সকল বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শিক জীবনাচরণ ও তার বাণীকে অনুসরণ করে সমাজে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার আহবান জানান। অনুষ্ঠান জুড়ে উপজেলার সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দের বিপুল অংশগ্রহণে ছিলো উৎসবমুখর পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com