1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বীরগঞ্জে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ২২ আগষ্ট বিকেলে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: সবুজ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আজাহারুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুনবী ওয়ার্ড, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সদস্য সুভাস দাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহবায়ক  মোঃ আব্দুল জব্বার।
এছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেককে আরো সংগঠিত হতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। আপনাদের মতামত ও পরামর্শই আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক, কৃষক, যুবক, ছাত্রসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় ভ‚মিকা অপরিহার্য।
এ সময় তিনি তৃণমূল নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আমরা সবাই মিলে মাঠে থাকব, জনগণের পাশে থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com