1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

বীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
 দিনাজপুরের বীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং  সম্প্রসারণ প্রকল্প’-(২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মসূচিতে ৭৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ ও উপকরণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এবং সভাপতিত্ব করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অশীম কুমার মালাকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তপন কুমার রায়।
এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে ছিলেন- জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: শাহ আলম,বিএডিসি এর উপ-পরিচালক মো: মজহারুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম। এছাড়াও পাট অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। বীরগঞ্জ উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের পাটচাষী রাজ কিশোর বলেন,নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা হলে পাট চাষে আগ্রহ বেড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com