1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে নানা আয়োজনে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত - দৈনিক আমার সময়

বীরগঞ্জে নানা আয়োজনে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
    প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে ।
শুক্রবার দিনব্যাপী এসব আয়োজনের মধ্যে ছিল কুরআনখানী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচী ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ।
শাহাদত দিবস উপলক্ষ্যে কেন্দ্রিয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজুর নেতৃত্বে বিকেলে একটি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শোক র‌্যালী শেষে পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আমিরুল বাহারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মনজুরুল ইসলাম মনজু, বিএনপি নেতা সুভাষ দাশ, পৌর বিএনপির সহ-সভাপতি লিটন দত্ত, সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম মাজু, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভির আহমেদ চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সদস্য সচিব আলহাজ¦ মোকারম হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, ছাত্রদলের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপি অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com