1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বীরগঞ্জের সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সোশ্যাল এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অলি রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সোশ্যাল মোটিভেশন সার্ভিস(এসএমএস)-এর প্রকল্প ব্যবস্থাপক দেলোয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক দীপংকর বর্মন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোশ্যাল মোটিভেশন সার্ভিসের ‘ইয়াং টু ইয়াং’ প্রকল্পের যুবকর্মী মুক্তা রায়। এ সময় এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সমাজ উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সমাজ উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি ও ঐক্যবদ্ধ উদ্যোগই টেকসই পরিবর্তনের মূল শক্তি। সভাটির আয়োজন করে এসএমএস এ্যালামনাই অ্যাসোসিয়েশন, বীরগঞ্জ। এতে সহযোগিতা করে ‘ইয়াং টু ইয়াং’ প্রকল্প, সোশ্যাল মোটিভেশন সার্ভিস (এসএমএস)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com