1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিভিন্ন দাবিতে মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের - দৈনিক আমার সময়

বিভিন্ন দাবিতে মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালে নিরাপত্তাহীনতা এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের  প্রতিবাদে ‘শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীদের দাবিগুলো:
বহিরাগতদের হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে প্রবেশ বন্ধ; হাসপাতালসংলগ্ন ফুটপাতের দোকান উচ্ছেদ; আনসার সদস্যদের উপস্থিতি ও কার্যকারিতা বাড়ানো;সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দ্রæত ও কঠোর ব্যবস্থা গ্রহণ।
বিক্ষোভকারীরা বলেন, ‘রোগী চিকিৎসা নিতে এসে নিরাপত্তাহীনতায় ভুগবে, আর আমরা ক্লাস করতে এসে আতঙ্কে থাকব-এটা হতে পারে না। আমরা চাই দ্রæত পদক্ষেপ, না হলে শাটডাউন চলবে।’ গত বুধবার মিটফোর্ডের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ৩ নম্বর গেইটের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাÐের বিচারের দাবিতে ইতোমধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাসহ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার নতুন করে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হত্যাকাÐের মূল পরিকল্পনাকারী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে তারা ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি কঠোরভাবে চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com