অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনের শুনানির প্রথম দিনে ইসি কার্যালয়ে অডিটোরিয়ামে হট্টগোলে গত কাল ২৪শে আগস্ট (রবিবার) শুনানিতে বিভক্তির বিপক্ষে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মুখ্য সংগঠন আতাউল্লাহ ও অন্যান্য নেতাকর্মীদের ওপর বিএনপির ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার সহযোগীদের অতর্কিত হামলার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
২৫শে আগস্ট (সোমবার) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে চান্দুরা ডাকবাংলা নামক স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, উপজেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ন মুখ্য সংগঠক, আতাউল্লাহ, আহবায়ক কমিটি বিএনপির সিনিয়র সদস্য,রাষ্ট্রু সরকার, সাবেক ছাত্র নেতা (চট্টগ্রাম) মিজানুর রহমান। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জাতির যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক, এস এম মহিউদ্দিন, জেলা কমিটির সদস্য জয়ন্তী বিশ্বাস সহ জেলা ও উপজেলার এনসিপির সদস্যবৃন্দ।
এ সময় আতাউল্লাহ বলেন, রুমিন ফারহানা রাতের অন্ধকারে বিজয়নগরের ১০টি ইউনিয়ন থেকে তিনটি ইউনিয়নকে কেটে তার আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করতে চাইছে কিন্তু বিজয়নগরের জনগণ চাই বিজয়নগর ১০টা ইউনিয়ন একসাথে থাকার জন্য। তিনি আরো বলেন, চান্দুরা, বুধন্তী ও হরষপুর ইউনিয়নকে নিয়ে মিথ্যাচার করেছেন। যা কোনোভাবেই বিজয়নগরবাসী মেনে নেবে না।
তিনি আরো বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছেন। নির্বাচন কমিশনের শুনানিস্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছেন জনগণের রায়ের ওপর তাদের আস্থা নেই।
বক্তারা আরো বলেন, অখণ্ড বিজয়নগর রক্ষা ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য দাবি, যা কোনো দলীয় স্বার্থ নয় বরং জনস্বার্থ।
তাদের এই শান্তিপূর্ণ সমাবেশে কিছুক্ষণ ঢাকা-সিলেট হাইওয়ে রোড যান চলাচল বন্ধ ছিল।
Leave a Reply