1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএনপি নানুপুর ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

বিএনপি নানুপুর ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত

 মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম 
    প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নানুপুর ইউনিয়ন, ১৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে গত ২৪ অক্টোবর শুক্রবার এক বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​নানুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ করিমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ হামিদ উল্লাহ এবং মোহাম্মদ বেলাল উদ্দিন।
​গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অবঃ) আজিম উল্লাহ বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। সমাবেশটি উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ওমর উদ্দিন আনসারী।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​ফটিকছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নির্বাহী সদস্য শওকত উল্লাহ চৌধুরী, ​ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব হারুন অর রশীদ, ​ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য রায়হানুল আনোয়ার রাহী,​ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এস এম আজিজ উল্লাহ, ​নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়েজ আহমেদ, ​নানুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন,​নানুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম মঈন উদ্দিন ইয়ামানী, ​অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
​গণতন্ত্র পুনরুদ্ধার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে আয়োজিত এই সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের ভোটাধিকার এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com