1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাসাইলে নির্বাচনের পর "এ  সরকারের অধীনে আমি সব নির্বাচনে অংশগ্রহণ করব"- বঙ্গবীর কাদের সিদ্দিকী - দৈনিক আমার সময়

বাসাইলে নির্বাচনের পর “এ  সরকারের অধীনে আমি সব নির্বাচনে অংশগ্রহণ করব”- বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম। আমি বলেছিলাম বাসাইল পৌরসভার নির্বাচন যদি সুষ্ঠু ও গ্রহনযোগ্য হয় তাহলে আমরা সবকটি নির্বাচনে অংশ গ্রহন করবো। তারা কথা দিয়েছিল যে, নির্বাচনে সরকারী কোন প্রভাব পড়বেনা। তাদের ওয়াদা আমার কাছে ভাল লেগেছে। টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ হয়েছে।

বুধবার বাসাইল পৌরসভা নির্বাচনে তার দলের মনোনীত প্রার্থী রাহাদ হাসান টিপু বেসরকারীভাবে নির্বাচিত হওয়ার পর দলের স্থানীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি একজন স্বাধীনতা যোদ্ধা। আমি সব সময় স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু গামছা প্রতিকে চার হাজার ছয়শত একুশ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি হন নৌকা প্রতিকের আব্দুর রহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com