হবিগঞ্জের বানিয়াচং উপজেলা যুবলীগের এক নেতাকে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীগন। বানিয়াচং সেনা ক্যাম্প গোয়েন্দা সূত্রে জানা যায় যে ৪ ঠা জুলাই (শুক্রবার) বানিয়াচং উপজেলার সুন্দরপুর গ্রামের মদ্দের বিলের কাছ থেকে বানিয়াচং উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ২০২৪ এর ৫ আগষ্ট পর্যন্ত দায়িত্ব পালনকারী যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃবাবুল মিয়া(৪২)কে বানিয়াচংয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ জন সদস্য আটক করে।আটক করে বাবুল মিয়াকে নিয়ে ছাত্র আন্দোলনকারী সদস্যগন বানিয়াচং থানায় যাওয়ার পথে বানিয়াচং উপজেলায় অবস্থানরত (আর্মি-৬৪ইবি) সেনা ক্যাম্পের সামনে আসলে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।এসময় দায়িত্বরত সেনাবাহিনী তাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীগন সেনাবাহিনীকে জানান,তাদের আন্দোলন চলাকালে এই যুবলীগ নেতা বাবুল মিয়া নেতৃত্ব দিয়েছিল এবং তাদের উপর( বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রগণ) নিজেও হামলা চালিয়েছিল।এসময় বাবুল মিয়ার হামলা চালানো সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ও দেখান তারা। এরই সূত্র ধরে আন্দোলনকারী সদস্যগন বাবুলকে আটক করে। ছাত্রদের দেখানো উক্ত ভিডিও ফুটেজ ছাত্রদের উপর হামলা করতে দেখার সত্যতা পান সেনাবাহিনী।
Leave a Reply