সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকার সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক এসএম হায়াত উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একদল অজ্ঞাত সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের বাড়ি বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকায়।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, চ্যানেল ২৪-এর সাংবাদিক দেবাশীষ কুমার সরকার, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর সাংবাদিক নাসিম উদ্দিন, এশিয়ান টেলিভিশনের নাটোর প্রতিনিধি বি এম রতন আলী, বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, ভোরের চেতনার বড়াইগ্রাম প্রতিনিধি কায়েস উদ্দিন, বাগাতিপাড়া প্রতিনিধি মো. শামসুল আলমসহ বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এসময় নাটোর প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, ইউনিক প্রেস ক্লাব, বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেস ক্লাব, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাব ও লালপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত থেকে একযোগে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
Leave a Reply