1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাগেরহাটে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল এর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক আমার সময়

বাগেরহাটে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল এর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

‎সোহেল রানা বাবু ( বাগেরহাট প্রতিনিধি )
    প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

‎খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল এর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাটের খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সদস্যরা।

‎২৬ নভেম্বর বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব এর সামনে এই মানববন্ধনে জেলার শতাধিক খুচরা সার ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

‎এসোসিয়েশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান। সহ-সভাপতি মোঃ ওহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ সোহেল আজম। দপ্তর সম্পাদক শেখ শফিকুল আলম। জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল সহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময়ে বক্তব্য রাখেন।

‎মানবন্ধনে বক্তরা বলেন প্রশাসন নতুন নীতিমালা প্রণয়ন এর আগে খুচরা ব্যবসায়ীদের কোনো মতামত নেওয়ার বিধান থাকলেও তা নেয়নি।

‎এই লাইসেন্স বাতিল হলে দেশের পঞ্চাশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের কৃষক অনেক ক্ষেত্রে বাকীতে সার কিনতে না পেরে ক্ষতিগ্রস্ত হবে।

‎তাই অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

‎পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com