1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপিত - দৈনিক আমার সময়

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপিত

শুভ বসাক, ময়মনসিংহ 
    প্রকাশিত : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা’র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃ আবুল কালাম আজাদ, বিনা’র পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. মোঃ ইকরাম -উল- হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় দিবস উদযাপন কমিটি ও সিএসওআরসি বিনা এর সভাপতি ড. মোঃ সিদ্দিকুর রহমান।মহান বিজয় দিবসের অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন- বিনা’র অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com