আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সদর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। তিনি বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী। আসন্ন সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে আওয়ামী লীগ। এ আসনে বরিশাল সিটির সদ্য সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ আরো ৯ জন দলীয় টিকিট চেয়েছিলেন। কিন্তু জাহিদ ফারুকের উপরেই আস্থা রেখেছেন আ’লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ নভেম্বর রবিবার বিকেলে তার নামটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বরিশালের অন্য আসনের নৌকা পেয়েছেন বরিশাল-১ আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল-২ তালুকদার মোঃ ইউনুচ, বরিশাল-৩ খালেদ হোসেন স্বপন, বরিশাল-৪ শাম্মী আহমেদ, বরিশাল-৬ মেজর (অব.) আব্দুল হাফিজ মল্লিক।
Leave a Reply