আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ জুন সকাল ১১টায় সরকারি বিএম কলেজের লাইব্রেরী ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা অঞ্চল, খুলনা ও রিটার্নিং অফিসার, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন মোঃ হুমায়ুন কবির সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply