1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরীতে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম - দৈনিক আমার সময়

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরীতে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম

বরিশাল প্রতিনিধি :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরীতে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিএমপি কমিশনারের নির্দেশক্রমে নগরবাসীকে যানযট মুক্ত নগরী উপহার দিতে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি ও ফুটপাত দখল মুক্ত করতে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীনের নেতৃত্বে ২৪ জুন মঙ্গলবার সকালে জেলখানার মোড়, ডার্চ বাংলার মোড়, কাকলীর মোড় হয়ে জিলা স্কুল মোড় এবং নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন বলেন বরিশাল নগরবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে নগরীকে যানযট মুক্ত করতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ পার্কিং, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি এবং ফুটপাতে চলাচলে প্রতিবন্ধকতা দূর করার অভিযান কার্যক্রম চলমান থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমপি ট্রাফিক বিভাগের টি আই (প্রশাসন) বিদ্যুৎ চন্দ্র দে সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com