1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল বিভাগে ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন - দৈনিক আমার সময়

বরিশাল বিভাগে ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
সারা দেশের ন্যায় বরিশাল বিভাগেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন শুরুর প্রথম ১০ কার্যদিবস প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং পরে বিভিন্ন ইপিআই সেন্টার, কমিউনিটি ক্লিনিক এবং স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে ১০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ডেভলেপমেন্ট সোসাইটি (বিডিএস) এর সভাকক্ষে এ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে টিকা পাবার যোগ্য সকলকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা (vaxepi.gov.bd) রেজিস্ট্রেশন করতে হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের টিকা প্রদান করা হবে। সভায় আরো জানানো হয় টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমি ভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যে কোন ধরনের অসুস্থ্যতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর-এ-এলাহী সহ বিভিন্ন জেলার সিভিল সার্জন, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com