বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (ডেভেলপমেন্ট) মোঃ রুহুল আমিন। ২৪ জানুয়ারি বুধবার বরিশাল জেলা ও মহানগর সফরকালে দুপুরে জেলা পুলিশ লাইন্স এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মুক্তিযুদ্ধে বরিশাল জেলা পুলিশের অবদানকে ধরে রাখতে নির্মিত ‘স্মৃতি ৭১’ কমপ্লেক্স ও সাগর বিলাস এবং পুলিশ ক্লাবও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply