1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

বরিশালে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”। শনিবার ৪ নভেম্বর বরিশাল জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। সভার শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলন করা হয়। পরে সার্কিট হাউজের সভা কক্ষে অতিথিরা সমবায় দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে সমবায় অঙ্গনে অসামান্য অবদান এবং জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখায় বরিশাল বিভাগের ৪টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও দুই জন শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার ২০২২ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com