1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে র‌্যাবের যৌথ মোবাইল কোর্ট অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক আমার সময়

বরিশালে র‌্যাবের যৌথ মোবাইল কোর্ট অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বরিশালে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে র‌্যাব-৮ কর্তৃক যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার দুপুরে র‌্যাব-৮ এর মিডিয়া সেল হতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ কামরুজ্জামান। ১২ এপ্রিল র‌্যাব-৮, সেনাবাহিনী এবং ভোক্তা অধিদপ্তর বরিশালের একটি যৌথ আভিযানিক দল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন বাজার রোডস্থ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্স না থাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৮ কর্মকর্তারা জানান অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, যে কোন ধরনের অবৈধ মজুতদার, অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনে র‌্যাব-৮ বরিশাল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। র‌্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com