বরিশালে মানবিক সহায়তা হিসেবে মানতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার দুপুর ১২টায় বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিংয়েরকাঠী আশ্রয় কিল্লা টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে মানতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, চেয়ারম্যান টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ নাদিরা রহমানসহ মানতা সম্প্রদায়ের সদস্যরা। শুরুতে সংক্ষিপ্ত এক সভায় অতিথিরা মানতা সম্প্রদায়ের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করে। পরে ১১০টি মানতা পরিবারের মাঝে ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা ও মশলা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। পর্যায়ক্রমে বরিশাল সদর উপজেলায় ৩১৬ জন মানতা সম্প্রদায়ের পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
Leave a Reply