বরিশালে মহান বিজয় দিবসের প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত :
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় মহান বিজয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ পরিদর্শন করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার জিহাদুল কবির। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়। এ সময় অতিথিসহ সকলের সামনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন সমূহ। এ সময় এক বর্ণিল ও মনমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন অতিথিগণ। কুচকাওয়াজ প্রদর্শন শেষে আমন্ত্রিত অতিথিগণ কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি, বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম সহ বরিশাল মেট্রপলিটন ও জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply